রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অভিমান ভুলে আবার এক হলেন রাজ-পরী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১৬ বার

চলতি বছর মে মাসের শেষ দিকে ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে চিত্রনায়ক শরিফুল রাজের কিছু ঘনিষ্ঠ দৃশ্যের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। এরপরই যেন কালো অন্ধকার নেমে আসে তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে। বাড়তে থাকে দূরত্ব। একটা পর্যায়ে তা রূপ নেয় বিচ্ছেদের দিকে। কিছুদিন আগেও পরী জানিয়েছেন, রাজের থেকে মুক্তি চান তিনি। আর রাজও যেন পরীর কথা শুনলে পাল্টে ফেলেন প্রসঙ্গ।

গেল ১০ আগষ্ট রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন ছিল। বিশেষ এই দিনের জন্য পরীর ব্যস্ততা যখন তুঙ্গে। রাজ তখন ছিলেন কলকাতায়। এ নিয়ে পরীর মুখ থেকেও অনেক আক্ষেপের কথা শোনা যায়। অবশেষে সব কিছুর সমাধান হলো এক পলকে। তাদের মুখে হাঁসি ফোটালেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি। অনেকের মতে, তাপসই রাজ-পরী আপস করিয়েছেন!

গতকাল বুধবার রাতে গানবাংলার স্টুডিওতে কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা যায় তাদের। রাজ্যের কথা ভেবে, মান-অভিমান ভুলে এক হন তারা। পরবর্তীতে রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটেন রাজ-পরী। যার আয়োজক ছিল গানবাংলার পরিবার।

বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও কৌশিক হোসেন তাপস তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন। আর সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’

গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে রাজ্য’র প্রথম জন্মদিন পালন করেন পরীমণি। জন্মদিনের অনুষ্ঠানের ঠিক দু’দিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন রাজ। অনেকেই ধারণা করেছিলেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন রাজ। তবে জন্মদিনের উৎসবে উপস্থিত ছিলেন না রাজ্যের বাবা।

উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com