সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দ্বীপে দাবানলে সৃষ্ট বিপর্যয়ে যুক্তরাষ্ট্রকে সমবেদনা জানালো বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৫৯ বার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের কাছে পাঠানো একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের মাউইয়ের হাওয়াই দ্বীপে দাবানলে সৃষ্ট বিপর্যয়ে প্রাণহানি ও সম্পত্তি নাশের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে বলেছেন, ‘আমি আপনাকে ও আপনার মাধ্যমে এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্থদের গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাই। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং বিদেহীদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করছি।’

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, মাউয়ের মর্মান্তিক ঘটনা জলবায়ু পরিবর্তনের ধ্বংসের মাত্রা এবং দুর্যোগ প্রস্তুতির ও এই ধরনের দুর্যোগের সময় ঝুঁকি হ্রাস করার গুরুত্বের বিষয়টি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়।

মোমেন বলেন, ‘আমরা বাংলাদেশের সরকার ও জনগণ, এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানিয়ে আমেরিকার জনগণের পাশে আছি।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ১৬ আগস্ট চিঠিটি স্টেট ডিপার্টমেন্টে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র কাছে হস্তান্তর করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com