বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

‘নিষেধাজ্ঞা ও ভিসানীতি কার ওপর আসে সেটাই দেখা হবে’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৬১ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয়- তাই দেখা হবে।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদি তৎপরতা চালাচ্ছে বিএনপি। তাদের প্রতিদিন শুধু এক কথা, তত্ত্বাবধায়ক সরকার। দেশে তত্ত্বাবধায়ক আর কখনো ফিরবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com