রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হাসপাতালে কাটা হাত নিয়ে পরীমণি, ফাটা মাথা নিয়ে রাজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১২০ বার

জ্বর নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়। অন্যদিকে, ফেসবুকের বিভিন্ন গ্রুপে তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়িয়ে পড়ে। রক্তাক্ত মাথার সেই ছবি ঘিরে তৈরি হয়েছে রহস্য।

বিনোদনপাড়ার গুঞ্জন, গতকাল রাতে রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমণির। পরীমণিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার তাকে নিয়ে দিয়েছে নতুন তথ্য, জ্বর নয় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমণি।

হাসপাতালের একাধিক সূত্র নিশ্চিত করেছে, পরীমণির কাটা হাতে সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় পরীমণি তার নিজ বাসায় চলে যান।

সম্প্রতি জানা যায়, সব মান-অভিমান ভুলে প্রায় আবারও পরীমণির বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। সেখান থেকে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল চিত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com