সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩১ বার

পেঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানির ওপর এই শুল্ক বহাল থাকবে।

শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী সেপ্টেম্বরে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ রুপিতে উঠতে পারে। বাসাবাড়িতে যে ধরনের পেঁয়াজ সাধারণত ব্যবহার করা হয়, সেই পেঁয়াজের দামই বাড়তে পারে বলে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিলো।

অর্থ মন্ত্রণালয়ের বলছে, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে সরকার পেঁয়াজ রফতানিতে এই পদক্ষেপ নিয়েছে। এর আগে সরকার সরবরাহ বাড়াতে নিজস্ব মজুত থেকে তিন লাখ টন পেঁয়াজ বাজারে ছাড়ার ঘোষণা দেয়।

ভারতে পেঁয়াজের ভালো মজুত আছে। তবে ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সময় ধরে অত্যধিক গরম থাকার কারণে বড় পরিমাণ পেঁয়াজের মান নষ্ট হয়ে গেছে, ফলে বাজারে ভালো মানের পেঁয়াজের দাম বাড়ছে।

ব্যবসায়ীদের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেঁয়াজ নষ্ট হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতির কারণে বাজারে অন্যান্য সবজির দামও বাড়তি। এই কারণেও পেঁয়াজের দাম বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com