রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

‘দুঃসময়েও নিজেকে অশালীনভাবে উপস্থাপন করিনি’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২৪ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। কাজ করেছেন ছোট পর্দাতেও। এই অভিনেত্রীকে দেখা গেছে অনলাইন প্লাটফর্মেও। কাজ করেছেন ‘মুন্সিয়ানা’ ও ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজে। তবে এই মাধ্যমটি ‘হৃদয়ের কথা’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে যায় না বলে জানিয়ে দিলেন পূর্ণিমা।

এই অভিনেত্রীর কথায়, ‘ওটিটি প্লাটফর্মটি আমার সঙ্গে যায় না। এখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার দুঃসময়েও নিজেকে অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি; প্রশ্নই আসে না। আমি ওটিটিতে যে ক’টা কাজ করেছি বলা যায়, সবগুলো চরিত্র ছিল অতিথি। এই মাধ্যমে এখন নতুন কোনো কাজ করছি না। তবে প্রস্তাব পাচ্ছি নিয়মিতই।’

কী নিয়ে ব্যস্ত আছেন জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘আপাতত কিছুই করছি না। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি।’

তিনি আরও বলেন, ‘যেদিন পছন্দমতো চরিত্র পাব, সেদিন ফিরব। এখনো পছন্দ মতো কিছু পাইনি। তবে উপস্থাপনার ডাক নিয়মিতই পাচ্ছি। দেখা যাক কী হয়।’

নিজ সিনেমাগুলোর প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমার তরফ থেকে কাজ শেষ। “গাঙচিল”, “আহারে জীবন” ছবির ডাবিং শেষ করেছি। আর ডাবিং শেষ মানে আমার কাজ শেষ। এখন দেখা যাক, কবে মুক্তি পায়। আর “জ্যাম” ছবির কথা কী বলব। ওটা ঢাকার মতো জ্যামেই আটকে আছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com