মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

দ. আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার

সর্বশেষ সদস্যরাষ্ট্র হিসেবে ব্রিকস গ্রুপে যোগ দেয়ার জল্পনার মধ্যে দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রোববার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হবে।

খবর এএফপির।

উইদোদো তার প্রস্থানের আগে সাংবাদিকদের বলেন, ‘ইন্দোনেশিয়াকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অবশ্যই ব্রিকস সম্মেলনের মধ্যে অন্যান্য বিশ্ব নেতাদের সাথে বৈঠক হবে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির নেতা হিসেবে এটিই উইদোদোর প্রথম আফ্রিকা সফর।

তিনি সপ্তাহের শুরুতে বলেছিলেন, ইন্দোনেশিয়া ব্রিকসে যোগ দেবে কিনা সে বিষয়ে তার সরকার সিদ্ধান্ত নেয়নি।

গ্রুপটি বৈশ্বিক বিষয়ে পশ্চিমা অর্থনৈতিক আধিপত্য নিয়ন্ত্রণের অভিপ্রায়ে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।

উইদোদো বলেন, ব্রিকস সম্মেলনে যোগদানের পাশাপাশি, তিনি সহযোগিতা জোরদার করতে কেনিয়া, তানজানিয়া ও মোজাম্বিক সফর করবেন।

তানজানিয়া ও কেনিয়া গত বছর জাকার্তায় দূতাবাস খুলেছে। মোজাম্বিক প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সাথে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com