শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

দিল্লি গেলেন জি এম কাদের, উদ্দেশ্য কী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৬০ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের তিন দিনের সফরে দিল্লি গেছেন। আজ রোববার দুপুরে তিনি সস্ত্রীক ঢাকা ছাড়েন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তার এ ভারত সফর।

জি এম কাদেরের সহকারী ব্যক্তিগত সচিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে তিন দিনের এই সফরে জি এম কাদেরের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের এবং দলের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা।

এ সফরে ভারতের সরকারপ্রধান ও দেশটির ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সফর শেষে আগামী ২২ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

পার্টির নেতারা বলছেন, জি এম কাদের ভারত সফর শেষে দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে করণীয় নির্ধারণে উদ্যোগ নেবেন।

এদিকে নির্বাচনের আগে জাপা চেয়ারম্যানের ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জিএম কাদের অনেকদিন ধরেই জোরালো বক্তব্য রেখে চলেছেন। এছাড়া নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বিদেশি দূতদের সঙ্গে তার দফায় দফায় বৈঠক হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com