রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেক্সিকোতে তাণ্ডবের পর ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে হিলারি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার

উত্তর পশ্চিম মেক্সিকোতে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে শুরু করেছে ক্রান্তীয় ঝড় হিলারি।

এছাড়া ঝড়ের আঘাতে দেশটিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হিলারির প্রভাবে এখন বাতাস বইছে প্রতি ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হানার পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ব্যক্তি ঝড়ের সময় গাড়িতে করে একটি শাখা নদী পাড় হওয়ার চেষ্টা করছিলেন।

এছাড়া ঝড়ের জেরে সান্তা রোজালিয়া শহরে বেশ কিছু বাড়ি তলিয়ে গেছে। হিলারি অবশ্য উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে দুর্বল হয়ে যাচ্ছে। তবে গত ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ার প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসেবে আঘাত হেনেছে হিলারি।

এর আগে মেক্সিকো চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় দেশটি প্রস্তুত বলে জানিয়েছিল।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এ সময় বলেছিল, হিলারির কারণে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com