রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

৩ মাসের জন্য নিষিদ্ধ অভিনেত্রী চমক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২৪ বার

অপ্রীতিকর ঘটনার কারণে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুটিং সেটে অন্যদের সাথে খারাপ ব্যবহার ও কাজ বন্ধ করায় তার বিরুদ্ধে অভিযোগ উঠে। তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয় তিন সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘে।

সোমবার দুপুরে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলন ডাকে। সেখানে জানানো হয়, তিন মাসের জন্য অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব ধরনের কাজ না করার নির্দেশ দিয়েছে ডিরেক্টরস গিল্ড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের জন্য ক্ষতিপূরণ দিতে হবে চমককে এবং থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে।

এতে আরো জানানো হয়, নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন।

উল্লেখ্য, আদিফ হাসান পরিচালিত ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ এর শুটিং চলছিল ৪ আগস্ট। সেখানে একটি বিষয় নিয়ে তর্ক শুরু করেন চমক। এমনকি সেটে পুলিশ ডাকেন এই অভিনেত্রী। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com