শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

কাঁচপুরে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির ৮১৪ জনকে আসামি করে মামলা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১১১ বার

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত সাত শ’ জনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা করেছে পুলিশ।

সোমবার দুপুরে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মধ্যরাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ এ মামলা দায়ের করেন।

মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১১৪ জনকে আসামি করা হয়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে ১১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সাত শ’ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ, শনিবার বিএনপির পদযাত্রায় কাচঁপুরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ার ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ বিএনপির ৪০ জন নেতাকর্মী আহত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com