শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা বান্ধবীসহ নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার

নগরীর খুলশী থানার আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মো.ইমরান তার বান্ধবীসহ নিহত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো.ইমরান (২৩) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)। দুজনই সরকারি সিটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

হাসপাতালে আনাকারীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক জানান, আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেন। এতে মোটরসাইকেল থাকা চালক ও আরোহী গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com