রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঐশ্বরিয়ার মতো চোখ পেতে যা করতে বললেন মন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার

বলিউডের হার্টথ্রব নায়িকা ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার নীল চোখে মুগ্ধ নেট দুনিয়া। তার মতো চোখ পেতে পরামর্শ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী বিজয়কুমার গাভিট।

সম্প্রতি নিজের বিধানসভা কেন্দ্র নন্দুরবারের এক জনসভায় বক্তৃতা দেন বিজয়কুমার গাভিট। সেখানেই তিনি দাবি করেন, নিয়মিত মাছ খাওয়ার কারণেই সুন্দর চোখের অধিকারী হয়েছেন ঐশ্বর্য। অন্যরাও একই কাজ করলে আকর্ষণীয় চোখ এবং ঝলমলে মসৃণ ত্বক পেতে পারেন।

ভারতের এ মন্ত্রী বলেন, নিয়মিত মাছ খান যারা, তাদের ত্বক হয় মসৃণ। চোখেও দেখা যায় উজ্জ্বল দ্যুতি।

বিজেপির এ নেতা আরও জানান, কেউ যদি অমন চোখের দিকে তাকান, তবে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। নিজের বক্তব্যে মাছের উপকারিতাও ব্যাখ্যা করেছেন গাভিট। তিনি বলেন, মাছের শরীরে তেল থাকে। তাই মাছ খেলে ত্বক হয় মসৃণ।

মহারাষ্ট্রের মন্ত্রী বিজয়কুমার গাভিট
মহারাষ্ট্রের মন্ত্রীর এমন ভাষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এমন বক্তব্যে একাধিক রাজনৈতিক নেতার কটাক্ষের মুখে পড়েছেন গাভিট।

এনসিপি বিধায়ক অমল মিটকারি বলেছেন, আলটপকা মন্তব্য না করে নিজের দপ্তরের কাজ সামলান মন্ত্রী। এমনকি বিজেপি বিধায়ক নীতীশ রানেও দলীয় নেতার আজব দাবিকে ব্যঙ্গে করেছেন।

তিনি বলেন, আমি রোজ মাছ খাই। তাহলে আমার চোখও তো ঐশ্বর্যের মতো হওয়া উচিত ছিল! আমি গাভিট সাহেবকে জিজ্ঞাসা করব, এ ব্যাপারে কোনো গবেষণা আছে কি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com