সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

ট্রানজিটে গিয়েও ওমরাহ করতে পারবেন বাংলাদেশীরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫৭ বার

ট্রানজিটে গিয়েও বাংলাদেশীরা সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। শুধু সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সভা শেষে তিনি এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী আরো জানান, হজের খরচ কমানোর বিষয় নিয়েও প্রতিনিধিদলের সাথে আলোচনা হয়েছে। বিষয়টি তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

এদিকে ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশী যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com