রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী বহিষ্কার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৬২ বার

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ৯ আগস্ট ২০২৩ তারিখ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন বিভাগের তিনজনকে ৬ মাসের জন্য এবং দুজনকে ১ বছরের জন্য বহিষ্কারসহ সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন উত্তরপত্র পরীক্ষার হল থেকে গোপনে সরিয়ে নিয়ে পরবর্তীতে ওই উত্তরপত্রে লিখে আনায় সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ফুয়াদ আল রাফিকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

কোর্সের পরীক্ষা চলাকালীন অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে এমআইএস বিভাগের ২০১৯-২০ বর্ষের ছাত্রী ইসরাত জাহান এবং শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুবর্ণা ফেরদৌসকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া কোর্সের পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে আইএসএলএম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী সাবরিনা সুলতানা এবং সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী স্বর্ণা সাহাকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, ওই পাঁচ শিক্ষার্থীর মধ্যে ফুয়াদ আল রাফি, ইসরাত জাহান ও স্বর্ণা সাহা পরবর্তী ব্যাচের সঙ্গে শিক্ষাকার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com