শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ। আজ শুক্রবার বিকেল ৩টায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই শান্তি সমাবেশ শুরু হয়।

দুপুর থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তারা জানান, এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই শান্তি সমাবেশ। বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্ব এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবিরের সঞ্চালনায় সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com