শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ঢাকা ছাড়া সব মহানগরে বিএনপির কালো পতাকা মিছিল বিকেলে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪১ বার

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ ঢাকা ছাড়া দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। আজ শনিবার বিকেল ৩টা থেকে একযোগে সব মহানগরে এ কর্মসূচি শুরু করবে দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিটি মহানগরে কেন্দ্রীয় একজন সিনিয়র নেতা ছাড়াও নির্বাহী কমিটির সম্পাদক, সহসম্পাদক ও নির্বাহী সদস্যরাও অংশ নেবেন। তাদের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

একই দাবিতে গতকাল ঢাকায় কালো পতাকা মিছিল করেছিল বিরোধী জোট। কালো পতাকা হাতে গণমিছিল করে সরকারকে পদত্যাগের চূড়ান্ত বার্তা দিতে চাইছে তারা।

বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-নিপীড়ন ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে আজ ঢাকা ছাড়া দেশের সব মহানগরে যুগপৎভাবে কালো পতাকা নিয়ে মিছিল করবে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com