শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আগামী নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে : নানক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯৬ বার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুলের নেতৃত্বে পুতুল নাচের আন্দোলন চলছে। খালেদা জিয়া ও তারেক জিয়া দণ্ডিত আসামি, তারা কখনো নির্বাচনে আসতে পারবে না। এজন্য তারা কোনোদিন কাউকে নির্বাচনে আসতে দিবে না। তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করে বিএনপিকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার আহ্বান করেন।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস স্মরণে শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান, সেলাই মেশিন বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

জেলা শিল্পকলা অ্যাকাডেমি অডিটরিয়ামে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com