রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

‘নগ্ন’ হয়ে রাস্তায় ঘুরলেন শত শত নারী-পুরুষ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে শত শত নারী ও পুরুষ গতকাল শনিবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে জড়ো হয়েছিলেন। এদের কারো শরীরে স্বল্প পোশাক ছিল আবার কেউ বা ছিলেন পুরোপুরি নগ্ন।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া প্রধান সড়কগুলোতে সাইকেলে করে শোভাযাত্রা করতেই তারা এমন আয়োজন করেছেন।

‘ফিলি ন্যাকেড বাইক রাইড’- নামে এ শোভাযাত্রা ২০০৯ সালে শুরু হয়েছিল। এবারের এ শোভাযাত্রা ছিল ১৪তম। জীবাশ্ম জ্বালানিমুক্ত পরিবহনব্যবস্থার প্রতি সচেতনতা বাড়াতে ও মানুষের দেহ নিয়ে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এ আয়োজন।

আয়োজকরা জানিয়েছে, পুরোপুরি নগ্ন হয়েই যে এই শোভাযাত্রায় অংশ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অংশগ্রহণকারীদের বলা হয়েছে- এবারের শোভাযাত্রার ড্রেসকোট হচ্ছে- আপনি পোশাক পরেন বা না পরেন এতে কোনো বাধ্যবাধকতা নেই।

খবরে আরও বলা হয়েছে, এবারের অংশগ্রহণকারীরা ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সামনে থেকে যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান স্থাপনার সামনে দিয়ে গিয়ে শহরের ইনডিপেনডেন্স হলের সামনে গিয়ে যাত্রা শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com