শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

নীলক্ষেত অবরোধের আন্দোলনে ৫ শিক্ষার্থী অসুস্থ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২১ বার
সিজিপিএ’র শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে উত্তরণের সুযোগ চেয়ে তৃতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলন চলাকালীন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন পাঁচ শিক্ষার্থী। এরপর দুপুর ২টার দিকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন ঢাকা কলেজের শাহরিয়ার আলম অপু (২৪), কবি নজরুল কলেজের তকিবুর রহমান বাপ্পি (২৪), বেগম বদরুন্নেছা কলেজের সোনিয়া আক্তার (২৩), বাংলা কলেজের মাহফুজ (২৪) ও রাজিব (২২)। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আন্দোলনকারী ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে। কিন্তু আমরা এখনো ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে।’

অসুস্থ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে তিতুমীর কলেলের ছাত্র মোখলেছুর রহমান রবিন  বলেন, ‘তারা গরমে হিটস্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করেছিল। তার আগে আমরা তাকে সেইফ করেছি। আমরা এ ধরনের আত্মহত্যার পক্ষে না। আমরা ইতোমধ্যে একটি টিম করেছি। যাদের দায়িত্ব থাকবে শিক্ষার্থীরা যেন কোনো আইনবিরোধী কাজ না করে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com