রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বরিশালে সেপটিক ট্যাংকে পড়ে যেভাবে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার

বরিশালের বানারীপাড়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে অসাবধানতায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত বাবা আবুল কালাম হাওলাদার (৭০) ও তার ছেলে কামরুল ইসলাম হায়দার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে কামরুল ইসলাম হায়দার নিজেদের সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন। এ সময় তার হাতে থাকা বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। একপর্যায়ে ট্যাংক থেকে বালতি তুলতে নেমে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় ছেলেকে উদ্ধারের জন্য বাবা আবুল কালাম হাওলাদারও সেপটিক ট্যাংকে নামেন। তিনিও একইভাবে অজ্ঞান হয়ে পড়েন সেখানে। এ সময় স্বজন ও স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত পার্শবর্তী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক এ মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বইছে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, অসাবধানতাবশত এমন দুর্ঘটনা ঘটেছে। সরজমিনে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com