বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিদেশিদের ভিসা ৩ মাস বাড়াবে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪১২ বার

সর্বশেষ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশে বসবাসরত বিদেশিদের ভিসার মেয়াদ আগামী তিন মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে আজ বলা হয়, ‘বৈধ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকরা তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর সুযোগ পাবেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় অবস্থিত সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুর অফিসে এ পরিপত্র পাঠিয়েছে।

দেশে করোনভাইরাস ছড়ানো রোধের লক্ষ্যে আজ থেকে বলবৎ অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কেও বিদেশী মিশনগুলোকে অবহিত করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, ‘যুক্তরাজ্য বাদে ইউরোপ থেকে আগত যাত্রেিদর আজ দুপুর (১২.০০) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে না।’

এতে আরো বলা হয়, ‘যেসব দেশে বাংলাদেশ থেকে বিমান গমন স্থগিত রয়েছে, সেসব দেশ থেকে বাংলাদেশমুখী ফ্লাইটও স্থগিত খাকবে।

এছাড়া, সকল দেশের যাত্রীদের জন্য আগমন-পরবর্তী ভিসা প্রদান দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে।

মন্ত্রণালয় জানায়, যারা বিভিন্ন করোনা ভাইরাস-আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের আগমনের পরে দুই সপ্তাহের জন্য স্বেচ্ছা কোয়ারান্টাইনে রাখা হবে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com