শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

স্বামীকে তালাক দিয়ে মাদকসেবীকে বিয়ে না করায় গৃহবধূ খুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৫৩ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামীকে তালাক দিয়ে এক মাদকসেবীকে বিয়ে না করায় খুন হতে হলো এক গৃহবধূকে। নির্মম এই ঘটনার শিকার হয়েছেন গৃহবধূ আকলিমা আক্তার (২২)। সোমবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামে খুনের এ ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার নিলখী গ্রামের ফল ব্যবসায়ী লিটন মিয়া ও তার স্ত্রী আকলিমা আক্তারের মনোমালিন্য চলছিল। সেই সুযোগে একই গ্রামের জুয়েল মিস্ত্রির ছেলে মাদকসেবী মনির হোসেন (২৫) আকলিমাকে কু-প্রস্তাব দেন।

তার স্বামীকে তালাক দিয়ে মনিরকে বিয়ে করার জন্য চাপ দিয়ে আসছিল। তালাকের প্রস্তাবে রাজি না হওয়াতে আকলিমার বাবার বাড়িতে এসে বাড়ির ফসলি গাছ কেটে সোমবার রাতে ধাঁরালো ছুরি দিয়ে ওই গৃহবধূকে হত্যা করে পালিয়ে যায় মনির।

দেড় মাস আগে পাশের বাঞ্ছারামপুর উপজেলার বিষ্ণুরামপুর গ্রাম থেকে এসে নিলুখী গ্রামে বসতি হন আকলিমার বাবা বাচ্চু মিয়া। এরপর থেকেই আকলিমা তার বাবার বাড়িতে থাকেন। নিহত আকলিমার তিন বছরের একটি ছেলে আছে।

সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com