শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায়

১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়ায় ট্রেন চালু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১৩ বার

নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে। এরপর মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার সুনিপর্ন মিল এলাকায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

হুমায়ুন কবীর জানান, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ফকিরপাড়া এলাকায় এলে মাঝের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, ‘দুপুরেই আমরা রাজবাড়ী থেকে রিলিফ ট্রেন নিয়ে বগি উদ্ধারের কাজ শুরু করি। অবশেষে রাত পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগি দু’টি উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com