বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ঘি স্বাস্থ্যগুণে ভরপুর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৬৪ বার

অনেকেই গরম ভাতের সঙ্গে এক চামচ ঘি খেতে পছন্দ করেন। ঘি শুধু স্বাদে এবং গন্ধে অতুলনীয় নয়, এর স্বাস্থ্যগুণও অনেক। রান্নার স্বাদ বৃদ্ধিতে ঘি’য়ের জুড়ি নেই। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, খনিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর পাশাপাশি শরীরের প্রতিটি পেশি শক্তিশালী করে, মেদ ঝরায়, হাড় মজবুত করে, শরীরের প্রতিটি কোষ সচল রাখে।

অনেকের ধারণা, ঘি খেলেই ওজন বাড়ে। পুষ্টিবিদরা বলছেন, ইচ্ছেমতো খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। কিন্তু নিয়ম করে খেলে শুধু ওজনই নিয়ন্ত্রণে থাকবে তা নয়। পাশাপাশি আরও অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে। যেমন-

১. আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী জ্বরের সময়ে এক কোয়া রসুনের সঙ্গে ঘি মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।

২. শরীরে রক্তাল্পতার সমস্যা হলেও ঘি খেলে উপকার পাওয়া যায়। এ ক্ষেত্রে ত্রিফলার গুঁড়োর সঙ্গে ঘি মি‌শিয়ে নিয়মিত খেতে হবে।
৩. যারা ল্যাকটোজজাতীয় খাবার অর্থাৎ দুধ, ছানা, দই খেতে পারেন না, তারা রোজ অন্তত ১ চামচ করে ঘি খেতে পারেন। এতে ক্যালশিয়ামের ঘাটতি দূর হবে।

৪. হজম ক্ষমতা শক্তিশালী করতে ঘি উপকারী। ঘিয়ে থাকা বাইটিরিক অ্যাসিড হজমক্ষমতা বাড়িয়ে তোলে। এ ক্ষেত্রে রাতে গরম দুধে এক চামচ ঘি মিশিয়ে নিয়মিত খেতে পারেন।

৫. ঘি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা পেটের চর্বি কমাতে সাহায্য করে। তাই বলা যায় ঘি ওজন বাড়াতে নয়,বরং ওজন ঝরাতে কার্যকর। রান্নায় তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। তবে কতটা ঘি খেলে শরীরের ক্ষতি হবে না, তা পুষ্টিবিদের থেকে যাচাই করে নেওয়াই ভালো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com