শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাক্ষাৎ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

আজ বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়।

ডিএমপি সূত্র জানায়, বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দফতরে যান।

সাক্ষাতের বিষয়ে ডিএমপির মুখপাত্র মো: ফারুক হোসেন বলেন, ‘সাক্ষাৎকালে রাষ্ট্রদূত হাস সম্প্রতি মৌলভীবাজারে চালানো জঙ্গি অভিযান, জঙ্গি গ্রেপ্তার ও জঙ্গিবাদের উত্থান হলো কি না, সে বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে জানতে চান। তিনি ঢাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে সেখানে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।’

সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com