শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

‘আমার ছবিটা যারা দেখার তারা দেখে নিয়েছে অলরেডি’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪২ বার

অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা জেবা চৌধুরী ওরফে ফরিদা পারভীনের তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।

চিত্রনায়িকা জেবা চৌধুরীর নিউজে অনেক সংবাদমাধ্যম ‘ভুলবশত’ অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করেছে। নিষয়টি নজরে আসার পর বেশ চটেছেন এই অভিনেত্রী।

জেবা জান্নাত বলেন, ‘আজকে সকালে ঘুম থেকে উঠে হুট করে দেখলাম, আমাকে নিয়ে নিউজ। আমাকে সবাই পাঠাচ্ছে ম্যাসেঞ্জারে, দেখ কী কী মিথ্যা। আর যারা আমার ফ্রেন্ড তারা বলছে যে, তোমার ছবিটা তারা ইউজ করছে, তা আমি তখনও বুঝি নাই। পরে ঢুকে দেখলাম যে, আমাকে নিয়ে নিউজ হচ্ছে। পরে দেখলাম ফেরিফায়েড পেজ থেকে আমাকে নিয়ে নিউজ। দেখি, নামটা হচ্ছে ফরিদা পারভীন ওরফে জেবা চৌধুরী। তা আমার নামতো জেবা জান্নাত, তখন আমি শিওর হলাম যে, অন্য কারও ছবি দিতে গিয়ে আমার ছবি দিয়ে দিয়েছে।’

এই অভিনেত্রী বলেন, ‘নিউজ চ্যানেল থেকে যখন একটা নিউজ করবে, তাদের তো অবশ্যই সবকিছু দেখে, সবকিছু জেনে, যাচাই করে তারপর সেটা তুলে ধরা উচিত। তাড়াহুড়ো করে নিউজ করতে গিয়ে আমার ছবিটা ভেসে আসছে, আমার ছবিটা সুন্দর করে আপলোড দিয়ে দিয়েছে, তা এগুলো কি ক্রাইম না? ছবি নিয়ে ফেক নিউজ করছে। কিছু দিন আগে একটা নিউজ হলো, এখনো নিউজ হচ্ছে। আমার ছবি কি তাদের এতই পছন্দ যে, আপলোড দেওয়ার জন্য আমার ছবিটাই পায়।’

সংবাদমাধ্যমে ভুল ছবি ব্যবহারের বিষয়ে জেবা জান্নাত আরও বলেন, ‘আমার ছবি ইউজ করেছে ভুল করে। ওরা আমাকে পরে ফোন দিয়ে বলছে, “আপু, আমরা সরি। আমার ছবিটা ঠিক করে নিচ্ছি।” তখন যারা নিউজ করে, যারা দেখার তারা দেখে নিয়েছে অলরেডি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com