শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মালির ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে জাতিসঙ্ঘ প্রস্তাবে রাশিয়ার ভেটো

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৭ বার

সেনাশাসিত মালির ওপর নিষেধাজ্ঞা বিষয়ক জাতিসঙ্ঘ প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে।

নিষেধাজ্ঞা সম্বলিত প্রস্তাবটির মেয়াদ এক বছর বাড়ানোর উদ্যোগ নেয়ার এই চেষ্টার পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৩ সদস্যই ভোট দেয়। রাশিয়া প্রস্তাবে ভেটো দেয়। চীন ভোটদানে বিরত থাকে।

মালির ঔপনেবেশিক শাসক ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবের মেয়াদ বাড়ানোর এই উদ্যোগ নেয়। প্রস্তাবটির মেয়াদ চলতি সপ্তাহে শেষ হবে।

এতে মালির ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে সেখানে অবস্থানরত জাতিসঙ্ঘ বিশেষজ্ঞ দলকে রাখার কথা বলা হয়েছে। এই বিশেষজ্ঞ দল অভিযোগ করেছে, মালির বাহিনী ও তাদের বিদেশী নিরাপত্তা অংশীদাররা জনগণের ওপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে।

এই বিদেশী নিরাপত্তা অংশীদার মূলত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারকেই বুঝানো হয়েছে।

পশ্চিমা শক্তিসমূহ বলছে, এই অভিযোগের কারণে রাশিয়া প্রতিশোধ হিসেবে প্রস্তাবে ভেটো দিয়েছে।

রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, দীর্ঘ দিনের অশান্ত সাহেল অঞ্চলের দেশটিতে শান্তি চুক্তির সমর্থনে ২০১৭ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

তিনি বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের এই নিষেধাজ্ঞা নিয়ে মূলত কাজ করা গুরুত্বপূর্ণ।

এদিকে মার্কিন দূত রবার্ট উড বলেছেন,

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com