শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাজধানীতে হঠাৎ বাসে আগুন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২১ বার

রাজধানীতে হঠাৎ আগুন লেগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির চালক দেলোয়ার হোসেন জানান, আগারগাঁও সিগন্যালে বাস থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুললে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।

পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে বাসটি ব্যবহার করা হতো বলেও জানান চালক দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com