শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

৫০ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৯৭ বার

সাভারে ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় মামুন হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামুন তেঁতুলঝোড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, মামুন হোসেন ওরফে নোয়াখাইল্লা মামুনের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন মামুন। চাঁদা না পেয়ে তার উন্নয়ন কাজ বন্ধ করেন এবং প্রকল্প এলাকা থেকে মূল্যবান মালামাল লুট করেন।

এমন অভিযোগে ওই ব্যবসায়ী সাভার মডেল থানায় গতকাল বুধবার রাতে একটি মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com