শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শেখ হাসিনাকে পতন করেই চিতায় উঠব: গয়েশ্বর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৯৪ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত শেখ হাসিনার পতনের জন্য মাঠে থাকব। শেখ হাসিনার পতনের আগে গয়েশ্বর রায় চিতায় উঠবে না। তার পতন করেই চিতায় উঠব। জনগণের স্বপ্নপূরণের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলিস্থানের নাট্যমঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা সুস্থভাবে ক্ষমতার পরিবর্তন চাই, পদত্যাগ চাই। আমরা একটা প্রাণীর দেহ ত্যাগও চাই না।’

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনারা এত সংশয়ে আছেন কেন? তিনি (প্রধানমন্ত্রী) ক্ষমতা থেকে যাবেন। তবে তিনি কবে যাবেন, তিনি ছাড়া দলের অন্য কোনো লোক জানেন না। এই লুটেরাদের নিয়ে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না—এটা পরিষ্কার।’

পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো।” এমন সম্পর্ক হলে তো কাবিন লাগে। ভারতের সাথে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক গড়লেন, তা প্রত্রিকায় প্রকাশ করলেন না কেন? বন্ধুত্ব ও স্বামী-স্ত্রীর সম্পর্ক এটা একটি বেমানান শব্দ। আজকে সব পাগলের দল এক জায়গায় হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, বরকত উল্লা বুলু, আব্দুল আউয়াল মিন্টু, ডা. জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন ও জহির উদ্দিন স্বপন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাৎ, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, ওলামা দলের শাহ মো. নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার প্রমুখ। সভার আগে সঙ্গীত পরিবেশনা করেন জাসাসের শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com