শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

কারাগার থেকে ফোনে ছেলেদের সঙ্গে কথা বলতে পারবেন ইমরান খান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৩ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গত ৫ আগস্ট থেকে অ্যাটক কারাগারে বন্দী আছেন। আজ শুক্রবার দেশটির এক বিশেষ আদালত ইমরান খানকে ফোনে তার ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছেন। খবর জিও নিউজের।

তোশাখানা মামলায় ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত হলেও সাইফার মামলায় আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইমরান খানকে জুডিশিয়াল হেফাজতে থাকতে হচ্ছে।

গত ৫ আগস্ট ইমরান খানকে তোশাখানা মামলায় ইমরানের তিন বছরের সাজা দিয়েছিলেন ইসলামাবাদের এক আদালত। পরবর্তী সময়ে গত ২৯ আগস্ট ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের এ সাজা স্থগিত করেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই প্রধানের আইনজীবী উমাইর নিয়াজি এবং শিরাজ আহমেদ বিচারক আবুল হাসনাতের কাছে একটি পিটিশন দাখিল করেন। তাতে কাসিম ও সুলেইমানের সঙ্গে পিটিআই প্রধানের কথা বলার অনুমতি চাওয়া হয়।

ইমরান খান আবেদন করেছিলেন, ‘আমি আমার সন্তান কাসিম ও সুলেইমানের সঙ্গে টেলিফোন বা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের এ আবেদন অনুমোদিত হয়েছে।’

বিচরাক হাসনাত অ্যাটক জেল কর্মকর্তাদের ইমরান খানের সঙ্গে তার ছেলেদের ফোনে কথা বলে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com