শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িতদের আইডেন্টিফাই করা হয়েছে। তাদেরকে ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য শেখ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: মোস্তাফিজুর রহমান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো: মনিরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন বিপিএসএ’র সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো: আসাদুজ্জামান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি। ২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। আমরা বঙ্গবন্ধু কন্যাকে হারাতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন একের পর এক বাস্তবায়ন করছেন। তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, আলোকিত করেছেন।’

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো: কামরুল আহসান, র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ অন্যান্য অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com