শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র : অর্থমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ বার
ছবি : ইউএনবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র অটোমোবাইল, কৃষি, জ্বালানি ও ডিজিটাল লেনদেনসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করে বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) অর্থমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

কামাল বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দল বাংলাদেশ থেকে সয়াবিন তেল উৎপাদন ও রফতানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরো বলেন, ‘ভিসা কোম্পানি এসেছে এবং তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে সহযোগিতা চেয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে একটি বড় ভোক্তা বাজার হবে। তারা (এই খাতে) বিনিয়োগ করতে আগ্রহী।’

তারা মনে করেন বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি উর্বর ভূমি বলে জানান অর্থমন্ত্রী।

নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, তারা যখন দায়িত্ব নেয় তখন মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩। পরে এক মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশে নেমে আসে এবং দীর্ঘ মেয়াদে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ ছিল বলে জানান তিনি।

তিনি অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টির জন্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে দায়ী করেছেন, যার কারণে মূল্যস্ফীতি বেড়েছে।

তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও বাংলাদেশের মানুষ ভালো অবস্থায় রয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com