শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

‘আলিয়াকে চান’ শাহরুখ, শুনে যা বললেন অভিনেত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার

সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশ পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার ট্রেলার। ইতোমধ্যে নেটমাধ্যমে ঝড় তুলেছে ট্রেলারটি। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সিনেমাটি নিয়ে।

সিনেমাটির ট্রেইলার প্রকাশের সঙ্গে সঙ্গেই শাহরুখের একটি সংলাপ বেশ জনপ্রিয় হয়ে গেছে। যার সঙ্গে সম্পর্ক আছে আলিয়া ভাটের। তার মধ্যে একটি সংলাপ হলো ‘চাই তো আলিয়া ভাটকে’। কিং খানের মুখে এমন সংলাপ শুনে দর্শকরা যেমন মজা পেয়েছেন তেমনি উচ্ছ্বসিত আলিয়া ভাট নিজেও।

‘জওয়ান’ ট্রেলারের ভূয়সী প্রশংসা করে আলিয়া বলেন, ‘আর দুনিয়ার সকলের চাই শুধু শাহরুখকে’। আলিয়ার এমন বুদ্ধিদীপ্ত জবাব মনে ধরেছে তার অনুরাগীদের।

ট্রেলারে মেট্রোরেল হাইজ্যাকের একটি দৃশ্যে শাহরুখ খান অভিনীত চরিত্রকে জিজ্ঞাসা করা হয়, ‘কী চাও তুমি’। তার উত্তরে সেই চরিত্র বলে, ‘চাই তো আলিয়া ভাটকে’। বলিউড বাদশার আর এই সংলাপ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সিনেমার ট্রেলারে একাধিক লুকে দেখা গেছে শাহরুখ খানকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, এতে বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। ছবির আরও একটি সংলাপ ভাইরাল হয়েছে হয়েছে। যেখানে শাহরুখকে বলতে শোনা যায়, ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।’

বহু নেটিজেনের দাবি, শাহরুখ এই সংলাপের মাধ্যমে ছেলে আরিয়ানের গ্রেপ্তারের ইস্যুকে ইঙ্গিত করেছেন।

উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, যোগি বাবু প্রমুখ। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com