শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বান্দরবানে পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বার

বান্দরবানের রোয়াংছড়ির তৈছা খাল পার হওয়ার সময় পাহাড়ি ঢলে মা ও মেয়ে ভেসে যান। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মেয়ের লাশ উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন মা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ চেষ্টায় ১২টার দিকে তার লাশ উদ্ধার করে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের তৈছা খাল পারাপারের সময় এ ঘটনা ঘটে। মা মাহ্লা খেয়াং (৪২) ও তার মেয়ে মানু খেয়াং (১৬) রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার দুর্গম নোয়াপতং ইউনিয়নের ক্রংলাং পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষ করে বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে তৈছাখাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে মেয়ের লাশ উদ্ধার করতে পারলেও মাকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে সকাল থেকে যৌথচেষ্টায় লাশটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com