মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অবকাশকালীন সুপ্রিম কোর্টের সময়সূচি নির্ধারণ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ বার

আগামীকাল ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অবকাশকালীন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো: মশিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আসন্ন অবকাশকালীন (৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত) সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতিত মোট ২৩ কার্যদিবস হাইকোর্ট বিভাগের অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।’

নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

উল্লেখ্য, আগামীকাল ৩ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত (সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি) সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন বেশ কয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

এছাড়াও আপিল বিভাগের চেম্বার কোর্ট সুনির্দিষ্ট তারিখ ও সময়ে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com