বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ কর্মী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার

শরীয়তপুরে আবুল হাসেম সরদার নামের এক আওয়ামী লীগ কর্মী দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন। আজ শনিবার বিকেলে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে, গতকাল শুক্রবার সকালে জেলা শহরের ধানুকা এলাকায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সকলের সামনে তিনি দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দেন।

তিনি জানান, আবুল হাসেম সরদার ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। আওয়ামী লীগের ক্ষমতায় আনার জন্য রাজপথে অনেক লড়াই সংগ্রাম করেছেন তিনি। দলের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করলেও মূল্যায়ন না পাওয়ায় দুধ দিয়ে গোসল করে তওবা পড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এখন থেকে বিএনপির সকল কর্মসূচিতে রাজপথে সক্রিয় থাকবেন তিনি। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালু তাকে ফুল ও ধানের শীষ দিয়ে বরণ করে নেন।

এ ব্যাপারে শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর বলেন, আবুল হাসেম সরদার বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। তিনি নিজেকে আওয়ামী লীগ বলে দাবি করত। মূলত তিনি বিএনপিরই লোক। তিনি আওয়ামী লীগের কেউ না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com