শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন মির্জা ফখরুল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ বার

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি ।

এসময় সেখানে অবস্থানরত সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল।

প্রধানমন্ত্রীর অনুদান নিয়ে তিনি চিকিৎসার জন্য গেছেন- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো এমন ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে। যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাঁধে।’

তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তারা যেতেও হয়রান হই, আসতেও হয়রান হই।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরলেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির আরো দুই শীর্ষস্থানীয় নেতা ড. মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। এ তিন নেতার একসাথে সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা নেয়ার বিষয়টি দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com