রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

প্লাস্টিক সার্জারি করিয়ে জীবনটাই গেল অভিনেত্রীর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ বার

শরীরে কাটাছেঁড়া করতে গিয়ে বিপত্তি ডেকে আনা অভিনয়শিল্পীদের জন্য নতুন কিছু নয়। তবে এবার প্লাস্টিক সার্জারি করতে গিয়ে জীবনটাই খোয়াতে হলো আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিয়া লুনাকে। ৪৩ বছর বয়সী এই সুপরিচিত অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালক প্লাস্টিক সার্জারির কারণে সৃষ্ট জটিলতায় মারা গেছেন।

জানা গেছে, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করেন তিনি। এর জেরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু হয়। সবচেয়ে বেশি ছিল কিডনিতে সমস্যা। যা গতবছর থেকে চরম আকার ধারণ করে। এক পর্যায়ে অভিনেত্রীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

গত ৩১ আগস্ট তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। লুনার আইনজীবী ফার্নান্দো বারল্যান্ডো মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, অভিনেত্রীর পরিবারের সম্মতিতেই তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। ৭৯ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

লুনার মৃত্যুর পর তার বন্ধু গুস্তাভো কন্তি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা সবসময়ই তোমাকে ভালোবাসি, সবসময়ই ভালোবেসে যাব। একসঙ্গে এক আত্মা হয়ে আমরা একই পথ মাড়িয়েছি।’

 

আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্লাস্টিক সার্জারির জটিলতার কারণে কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন লুনা। এসব জটিলতা থেকেই তার দুটি কিডনিই বিকল হয়ে যায়। তার রোগ প্রতিরোধক্ষমতা ক্রমেই কমে আসছিল। মাঝে কোভিড সংক্রমণ হওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তাকে কোনোভাবেই কিডনি প্রতিস্থাপনের জন্য শারীরিকভাবে প্রস্তুত করে তোলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে মারাই গেলেন লুনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com