বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

কাবা শরীফ ও মসজিদে নববী ছাড়া সৌদির সকল মসজিদে জামায়াতে নামাজ স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৪৮০ বার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদীনার পবিত্র মসজিদে নববী ছাড়া দেশের সকল মসজিদে জুমার নামাজসহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ কথা জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বাড়ির বাইরে মুসল্লিরা কেবল মক্কার পবিত্র কাবা শরীফ ও মদীনার পবিত্র মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবেন। করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

অবশ্য সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলারস জানিয়েছে, মসজিদে জামায়াতে নামাজ আদায় স্থগিত থাকলেও মুয়াজ্জিনগণ মসজিদে সময়মতো আজাদ দিবেন। মসজিদে নামাজ স্থগিতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে দেশটির মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে এই কাউন্সিল বলছে, যেকোনো ধরণের গণ জমায়েতের মাধ্যমে কোভিড-১৯ রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সূত্র : গালফ নিউজ ও সিয়াসাত ডেইলি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com