রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

প্রতারণার মামলায় ইডির তলব, যা বললেন নুসরাত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ বার

আবাসন দুর্নীতির মামলায় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য (এমপি) নুসরাত জাহানকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাকে আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সঙ্গে তলব করা হয়েছে অভিযুক্ত সংস্থা সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিডের কর্তা রাকেশ সিংকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হিঙলগঞ্জ কলেজ পরিদর্শনে যান নুসরত জাহান। ইডির তলব নিয়ে সেখানে তার মন্তব্য জানতে চান গণমাধ্যমকর্মীরা।

অভিনেত্রী বলেন, ‘আমি সারা দিন খুব ব্যস্ত ছিলাম। আমার কাছে কোনো কাগজ আসেনি। আমি বাড়ি গিয়ে দেখব। যদি আমাকে ডাকা হয় আমি তদন্তে সব রকম সাহায্য করব।’

ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়ে সেই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ রয়েছে নুসরাত জাহানের বিরুদ্ধে। সেই দুর্নীতির তদন্ত করছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।

ওই অভিযোগ দায়েরের পর নুসরাত জাহান দাবি করেন, তিনি কোনো দুর্নীতিতে যুক্ত নন। যে সংস্থার থেকে টাকা ধার নিয়েছেন বলে অভিযোগ উঠেছে, সেই টাকা তিনি ইতোমধ্যে পরিশোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com