বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

দীর্ঘ ১ মাস পর বান্দরবানের সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ বার

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক ধসে গিয়ে প্রায় এক মাস ধরে যোগাযোগবিচ্ছিন্ন বান্দরবানের থানচি উপজেলার সাথে সড়ক যোগাযোগ আবার চালু হয়েছে।

আজ বুধবার দুপুরে চিম্বুক থানচি সড়কের পোড়া বাংলা এলাকায় ধসে যাওয়া সড়কটির পাশে নতুন আরেকটি বিকল্প সড়ক তৈরির পর এটি চালু করে দেয়া হয়। সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের ২০ ইসিবির সদস্যরা সড়কটির সংস্কার কাজ করেছে।

এদিকে আজ দুপুর থেকে বান্দরবান চিম্বুক থানচি সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। এ সড়কে চিম্বুক ও নীলগিরী পর্যটন কেন্দ্রে পর্যটকরা যাতায়াত করতে পারছে। তবে ভারী যানবাহন চলাচল করতে আরো কিছু দিন সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ২০ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ আহমেদ তানজিল জানিয়েছেন, প্রবল বর্ষণের কারণে থানচি সড়কে ধসে যাওয়া ২২০ মিটার জায়গা পাইলট কাট করে বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া সড়কটির বিভিন্ন জায়গায় সংস্কার করা হয়েছে। শুকনো মৌসুমে সড়কটিতে আরো সংস্কার কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত বান্দরবানের রুমা সড়ক সংস্কারের পর এটি দিয়ে হালকা যানবাহন চলাচল করছে। বান্দরবান সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই দু’টি সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

উল্লেখ্য, গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণে ও পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন অংশ ধসে গিয়ে বান্দরবানের সাথে রুমা ও থানচি উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ দু’টি উপজেলা লোকজন এত দিন নদীপথে যাতায়াত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com