শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

৫৫ কেজি স্বর্ণ চুরির মামলা ডিবিতে হস্তান্তর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ বার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকরাম হোসেন।

তিনি বলেন, ‘মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। চুরির সাথে জড়িত সন্দেহে কাস্টমসের কয়েকজন কর্মকর্তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আমরা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছি।’

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্বর্ণ চুরির এই ঘটনা গত শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে। তবে পরের দিন রোববার (৩ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় চার কর্মকর্তা-কর্মচারীকে দায়ি করে মামলার কথা জানালেও মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

রোববার রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বিমানবন্দর থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com