বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। যার বড় প্রমাণ এবারের ডেঙ্গুর প্রকোপ।

ডেঙ্গু মহামারী রোধে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, এডিস মশা নিধনের জন্য সিটি করপোরেশনের ওষুধ কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার দুই মেয়রের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দুই মেয়র জনগণের ভোটে নির্বাচিত নয়। এ জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা দুর্নীতি নিয়ে ব্যস্ত।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মুন্সী বজলুল বাসিত আঞ্জু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com