রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ বার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দ্বীপিতা চাকমা অপহরণের শিকার হয়েছেন। অপহৃত দ্বীপিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত এবং বিশ্ববিদ্যালয়ের রোকয়া হলের ছাত্রী।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়া নামক এলাকা থেকে দ্বীপিতা অপহরণের শিকার হন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জানা যায়, দ্বীপিতা কয়েক জন বাঙালি বন্ধুকে নিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় অতর্কিত তাদের গাড়ি আটকিয়ে দ্বীপিতাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান একদল দুর্বৃত্ত। দ্বীপিতা খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর গোলাবারি শীতেজ বিকাশ চাকমার মেয়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর মো. আবু তৌহিদ।

তিনি বলেন, একদল পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। এর পরপরই অপহৃতাকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলের চার দিকে অভিযান তৎপরতা শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com