রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যে কারিনাকে আগে দেখেনি কেউ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার

ওটিটিতে কারিনা কাপুর খানের অভিষেক হতে চলেছে। ছবির নাম ‘জানে জা’। সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ হয়েছে এর ট্রেলার। আর তাতে এমন কারিনাকে আবিষ্কার করা গেল যাকে এর আগে দেখেনি কেউ। অভিনয়, লুক, বডি ল্যাঙ্গুয়েজে এ যেন অন্য এক কারিনা। অন্ধকার জগতের খুঁটিনাটি এবং জমজমাট ক্রাইম থ্রিলার এটি। সুজয় ঘোষ পরিচালিত ছবিটির ট্রেলার এরইমধ্যে মন কেড়েছে দর্শকের। কালিম্পং-এ সেট করা ছবিটিতে কারিনার চরিত্র মায়া ডি সুজাকে ঘিরে আবর্তিত হয়েছে। একজন সিঙ্গেল মা, যাকে তার প্রাক্তন স্বামীর হুমকির সম্মুখীন হতে হয়েছে বারবার। সৌরভ সচদেব অভিনয় করেছেন সেই চরিত্রে।একবার তিনি নিখোঁজ হয়ে যান। তথন তার সহকর্মী এবং পুলিশ করণ আনন্দ, তাকে খুঁজতে আসে। এখানে কারিনাকে তার প্রতিবেশী নরেন ব্যাসকে সাহায্য করতেও দেখা গেছে। ট্রেলারটি দর্শকদের মুগ্ধ করেছে। কারণ, একজন নেটিজেন লিখেছেন, এটা থেকে আর ভালো কী হতে পারে। বিজয়ের সঙ্গে কারিনার রসায়ন। কারিনার জন্মই হয়েছে সিনেমার জন্য। তার পর্দার উপস্থিতি দেখলে, আপনি চোখ সরিয়ে নিতে পারবেন না। এতটাই কৌতূহল জন্মাবে এই ছবিতে।
অন্য একজন বলেছেন, ট্রেলার দেখে একেবারে মুগ্ধ! কারিনার উপস্থিতি কখনওই মুগ্ধ করতে ব্যর্থ হয় না। একজন ভক্ত হিসেবে, আমি তাকে এমন একটি ভূমিকায় দেখে আনন্দিত যা তাকে তার অবিশ্বাস্য পরিসর প্রদর্শন করায়।
ছবিটি নিয়ে কারিনা কপুর খান বলেন, আমি খুবই উত্তেজিত ছবিটি নিয়ে। এই প্রথম দর্শকরা আমাকে একটি থ্রিলারে দেখতে পাবেন। একটা দারুণ অভিজ্ঞতা হবে এক্ষেত্রে। ‘জানে জা’র এমন একটা স্ক্রিপ্ট, যা আমি প্রথমবার শুনেই হ্যাঁ বলেছিলাম। জানা গেছে, ২১শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com