মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত জুলাই জাদুঘর নিয়ে দুর্নীতির অভিযোগ পেলেই তদন্ত-সংস্কৃতিমন্ত্রী ফকল্যান্ড জার্সি উন্মোচন, নতুন বিতর্কে আর্জেন্টিনা শাকিবকে নিয়ে ববিতার ইচ্ছে আগুনঝরা জুলাই রক্তে লেখা এক বিপ্লবের দিনলিপি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে বরখাস্ত করা হয়েছে : আইনমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ বার

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মাদ ইউনূসের বিষয়ে বিবৃতি নিয়ে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাগারে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমি এখন পর্যন্ত জানি না যে তিনি কোন অপরাধ করেছেন। কেন উনাকে জেলে যেতে হবে, তবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।

স্থায়ী জামিন দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়ার অনুমতির বিষয়ে মন্ত্রী বলেন, আইনিভাবে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

আইনমন্ত্রী সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি ট্রেনে করে তার নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন। এ সময় তার সাথে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com