মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বিপদে বাংলাদেশ, নেই ৪ উইকেটে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ বার

বিপদে বাংলাদেশ। হারিয়ে ফেলেছে ৪ উইকেট। অধিনায়ক সাকিব আল হাসানের পর ফিরেছেন লিটন দাসও। চাপের মুখে দলের হাল ধরতে পারেননি তারা।

দলকে ধসের মুখে রেখে আউট হয়েছেন সাকিব। যখন প্রয়োজন ছিল অধিনায়কচিত ইনিংস খেলার, তখনই ফিরেছেন তিনি। চারে নেমে ৭ বলে মাত্র ৩ রান করেন সাকিব।

তিনে নামা লিটনও পারেননি আশা দেখাতে। ১৯তম ওভারে এসে আউট হয়েছেন তিনিও। ২৪ বলে ১৫ করে ভিল্লালাগের শিকার লিটন।

এর আগে ১১.১ ওভারে এসে ফিরেন মিরাজ। ৫৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আউট হবার আগে মিরাজ করেন ২৯ বলে ২৮ রান। এরপর আরেক ওপেনার নাইমও ফেরেন দ্রুত, ৪৬ বলে ২১ রান করেন এই ব্যাটার।

এই মুহূর্তে ২০ ওভার শেষে দলেত সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৮০ রান। মুশফিক ৮ বলে ৬ও তাওহীদ হৃদয় অপরাজিত আছেন ১ রানে। এখনো প্রয়োজন ১৮০ বলে ১৭৪ রান। হাতে মাত্র ৬ উইকেট।

২৫৮ রানের লক্ষ্য আধুনিক ক্রিকেটে সহজ মনে হলেও কলম্বোতে মোটেও সহজ নয়। ২৩১ যেখানে গড় রান, দ্বিতীয় ইনিংসে যা ১৯১। ফলে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com