রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বোনকে নিয়ে জায়েদ খানের আবেগঘন স্ট্যাটাস

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার

দীর্ঘ বিরতি ভেঙে কাজে ফিরেছেন জায়েদ খান। সম্প্রতি কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে তিনি অভিনয় করছেন ‘ছায়াবাজ’ সিনেমায়। এর শুটিং শেষ না হতেই, নতুন আরও একটি সিনেমার খবর জানান এই চিত্রনায়ক। আর সেই খবর জায়েদ নিজেই দেন তার ফেসবুকের মাধ্যমে।

এবার এই চিত্রনায়ক শেয়ার করলেন তার বোন শিরিন আক্তারের জন্মদিনের খবরটি। সঙ্গে জানালেন, আজকের জায়েদ খান হওয়ার পেছনের বোনের ভূমিকার কথা। জায়েদের কথায়, ‘আমি আজ যতটুকু যা অর্জন করেছি তার সবটুকুই কৃতিত্ব এই মানুষটার। এই মানুষটা ছাড়া আজকের এ জায়েদ খান হওয়া সম্ভব ছিল না। আমার একমাত্র বোন। মায়ের চেয়েও বেশি আগলে রেখেছেন আমাকে। ২৬ বছর ঢাকায় একসঙ্গে। সন্তানের মতো লালন-পালন করেছেন। ওর দুই সন্তান, সঙ্গে মনে হয় আমিও এক সন্তান।’

তিনি আরও বলেন, ‘নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন। রাতে ফিরতে দেরি হলে না ঘুমিয়ে জেগে থেকেছেন। ওর শাসনের জন্যই খারাপ কোনো কিছুতে আমাকে টাচ করতে পারেনি। আমার মা জীবিত থাকতে বলতেন, “আমি তোমাকে জন্ম দিয়েছি ঠিক, কিন্তু তোমাকে মানুষ করার পেছনে তোমার বোনের অবদান মায়ের চেয়ে বেশি। ওকে কখনো কষ্ট দিও না।” আজ আমার মা বেঁচে নেই। কিন্তু বোনের মধ্যে মাকে খুঁজে পাই।’

জায়েদ খানের বড় বোন শিরিন আক্তার

বোনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জায়েদ খান। বলেছেন, ‘আজ আমার এ বোনের জন্মদিন। জন্মদিনে সবার কাছে আমার বোনের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন আপু। অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আরও অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু বলতে পারলাম না। এ জীবনে তোর ঋণ শোধ করতে পারব না।’

উল্লেখ্য, জায়েদ খানরা চার ভাই-বোন। এর মধ্যে তার বড় ভাই শহীদুল হক পুলিশ কর্মকর্তা, মেজ ভাই ওবায়দুল হক ব্যারিস্টার এবং বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে কাজ করেন। অন্যদিকে জায়েদের একমাত্র বোন শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com